• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৭:৪০ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে ন্যায়ের পক্ষে থাকার প্রত্যাশা প্রতিমন্ত্রী টুকুর

৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০৪:৪৬

দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে ন্যায়ের পক্ষে থাকার প্রত্যাশা প্রতিমন্ত্রী টুকুর

নিজস্ব প্রতিবেদক: দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির অগ্রযাত্রা ও ভূমিকার প্রশংসা করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘দেশ রূপান্তর পত্রিকাটি দিন দিন সমৃদ্ধ হচ্ছে। তারা সবসময় মানুষের কথা বলে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে। আগামী দিনেও তারা ন্যায়ের পক্ষে কথা বলবে বলে আমি বিশ্বাস করি।’

২৯ এপ্রিল বুধবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মিলনমেলা বসে। রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, চিকিৎসক, আইনজীবী, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের প্রতিনিধিরা এতে অংশ নেন।

অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। শুভেচ্ছা বিনিময়, আড্ডা ও মতবিনিময়ের মধ্য দিয়ে পত্রিকাটির পথচলা, সাফল্য ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা হয়। অনেকেই সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দায়িত্বশীল ও পাঠককেন্দ্রিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।

‘হৃদয়ে বাংলার মুখ’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ রূপান্তরের কর্মকর্তা-কর্মচারীরা লাল-সবুজের পোশাকে অংশ নেন, যা দেশীয় ঐতিহ্যের প্রতীক হিসেবে পুরো আয়োজনকে বিশেষ মাত্রা দেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০