• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৬:৫৪ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতে পুরনো কাঠামোতে আমূল পরিবর্তন আনা হবে: তথ্যমন্ত্রী

৩ এপ্রিল ২০২৬ রাত ০৯:৫১:৫৯

অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতে পুরনো কাঠামোতে আমূল পরিবর্তন আনা হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে তথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য মন্ত্রণালয়ের পুরনো কাঠামোকে আমূল পরিবর্তন করা প্রয়োজন।

৩ এপ্রিল শুক্রবার বিকেলে পাবনা জেলা স্কুল চত্বরে ইয়াং জার্নালিস্ট ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী তথ্যের অবাধ প্রবাহ এবং অপতথ্য রোধে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Ad
Ad

তিনি বলেন, একদিকে যেমন তথ্যের প্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন, তেমনি অপতথ্যের হাত থেকে জনগণকে রক্ষা করতে নির্দিষ্ট রেগুলেশন এবং দায়িত্বশীলতার সীমানা নির্ধারণ করা জরুরি।

Ad

জহির উদ্দিন স্বপন উল্লেখ করেন যে, সাইবার জগৎ, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো গণমাধ্যম জগতে আসার পর তথ্যের সংজ্ঞায় আমূল পরিবর্তন এসেছে। কিন্তু এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী আইন-কানুন ও কাঠামো তৈরি করা হয়নি।

মন্ত্রণালয়কে আধুনিক করার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীও এই ডিজিটাল পরিবর্তনের বিষয়ে পূর্ণ অবগত আছেন। খুব দ্রুতই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সময়ের সঙ্গে সংগতিপূর্ণ এবং যুগোপযোগী পরিবর্তন আনা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চে জেলা জাসাস আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাড. মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রীর আলোকচিত্রী ও পাবনা জাসাসের আহ্বায়ক খালেদ আহমেদ পরাগ, পাবনা জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, জেলা ইয়াং জার্নালিস্ট ফোরামের সভাপতি তারেক খান ও সাধারণ সম্পাদক রনি ইমরান প্রমুখ।

পরে রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে পাবনায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি ‌‘বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার’ বলে মন্তব্য করেন। এছাড়াও তিনি সাংবাদিকদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করারও প্রত্যয় ব্যক্ত করেন।

পাবনা প্রেসক্লাব সভাপতি আক্তারুজ্জামান আখতারের সভাপতিত্বে সভায় পাবনার সাংবাদিকরা অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, পরিপত্র জারি
৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, পরিপত্র জারি
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২০:০৯


কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩
কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:৪০

পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫১:০৩

সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪০:২৪






Follow Us