• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:৪৫:২৬ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

জ্বালানি নিয়ে আতঙ্কের কিছু নেই, পরিস্থিতি স্বাভাবিক: বাণিজ্যমন্ত্রী

৩ এপ্রিল ২০২৬ রাত ০৮:৪৯:১৩

জ্বালানি নিয়ে আতঙ্কের কিছু নেই, পরিস্থিতি স্বাভাবিক: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, অযথা আতঙ্ক ছড়িয়ে পড়লে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

৩ এপ্রিল শুক্রবার বিকেলে সিলেট নগরের তোপখানায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, একজন মানুষের আতঙ্ক অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। তবে বাস্তবে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যার কারণে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক উইমেন পার্লামেন্ট ও আইকনিক উইমেন অ্যাওয়ার্ড

তিনি জানান, বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বিদ্যুৎ ব্যবস্থাও ঠিকভাবে চলছে। “পাম্পে গেলে তেল পাওয়া যাচ্ছে, সুইচ চাপলে বিদ্যুৎ মিলছে—তাহলে সমস্যার কারণ কোথায়?”—প্রশ্ন রাখেন তিনি।

সরকার পরিস্থিতি দায়িত্বশীলভাবে মোকাবিলা করছে উল্লেখ করে তিনি বলেন, অতীতেও দ্রব্যমূল্যের চাপ সফলভাবে সামাল দেওয়া হয়েছে এবং এতে জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ছিল।

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের প্রভাবেই দাম বাড়ে। বিশেষ করে সৌদি আরামকোর নির্ধারিত সিপি এবং তার সঙ্গে প্রিমিয়াম যোগ করে দেশে এলপিজির দাম নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব দেশীয় বাজারেও পড়ছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

তবে সরকার জনস্বার্থে মূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, যাতে সাধারণ মানুষ অতিরিক্ত চাপের মুখে না পড়ে।

সবশেষে তিনি সবাইকে সাশ্রয়ী ও সচেতনভাবে জ্বালানি ব্যবহারের আহ্বান জানান। এতে আমদানি কমবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপও হ্রাস পাবে বলে উল্লেখ করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ কত টাকায় মিলছে ডলার, ইউরো ও রুপি
আজ কত টাকায় মিলছে ডলার, ইউরো ও রুপি
২৮ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩০:৫০


দুই উইকেট হারিয়ে ৬৮ রান বাংলাদেশের
দুই উইকেট হারিয়ে ৬৮ রান বাংলাদেশের
২৮ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৪:০৫







তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
২৮ অক্টোবর ২০২৬ সকাল ১০:০১:২০