• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩৭:৫৯ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

২৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩৯:৫৩

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর কালুখালী উপজেলায় কালুখালী প্রেসক্লাব-এর দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

২৪ মার্চ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবু তালেব মোল্লা (লালন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাহিদুজ্জামান বিপ্লব।

আরও পড়ুন

অ্যাটকোর পরিচালক হওয়ায় এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলকে ফুলেল শুভেচ্ছা

সভায় উপস্থিত সদস্যরা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নৈতিকতা রক্ষা ও সংগঠনের ঐক্য সুদৃঢ় করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা বলেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নবনির্বাচিত সভাপতি মো. আবু তালেব মোল্লা (লালন) বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে একটি কার্যকর ও প্রাণবন্ত সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান বিপ্লব বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আমরা একসঙ্গে কাজ করবো।”

আরও পড়ুন

অ্যাটকোর পরিচালক হলেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল

নবগঠিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা সভাপতি: মো. আবু তালেব মোল্লা (লালন), সিনিয়র সহ-সভাপতি : মো. ফজলুল হক, সহ-সভাপতি: মোকলেসুর রহমান, সেলিম মাহমুদ, মো. শহিদুল হক, ইমরান হোসেন, সাধারণ সম্পাদক : নাহিদুজ্জামান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক: আবু বকর সিদ্দিক (বাবু মোল্লা), সহ-সাধারণ সম্পাদক : রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক : আদম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক : মিজানুর রহমান, দপ্তর সম্পাদক: আনোয়ারুল ইসলাম (আনোয়ার) কোষাধ্যক্ষ: বোরহান উদ্দিন বিপ্লব, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. কবির হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক : শহিদুল ইসলাম (দুল), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক : সেলিম, মহিলা বিষয়ক সম্পাদক : সাহিদা পারভীন ধর্মীয় সম্পাদক : আবু সাঈদ।

কার্যকরী সদস্য : রাশেদুল হক রুমি, আশিক হাসান, এনামুল হক, জুয়েল রানা, শহিদুল ইসলাম (শফি), বিপ্লব, মো. আসাদুজ্জামান (কুটি) ও মো. হামজা।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন এই কমিটির মাধ্যমে কালুখালী প্রেসক্লাব আরও সক্রিয়, গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২