• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৪:২৭ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

নীলফামারী টিসিএ কমিটির শপথ অনুষ্ঠিত

২৬ মে ২০২৪ সকাল ১১:০০:২৫

নীলফামারী টিসিএ কমিটির শপথ অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: নতুন নেতৃত্ব পেলো নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ)।

২৫ মে শনিবার নীলফামারীর পাঁচ মাথা মোড়ে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি মো. সোহেল, সাধারণ সম্পাদক মো. জুয়েলসহ সকল নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম।

এ সময় আরও উপস্তিত ছিলেন নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিটিভির জেলা প্রতিনিধি নুর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি সুভাষ বিশ্বাস, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহমুদ আল হাসান।

অনুষ্ঠানে মাহমুদ আল হাসান বলেন, আমরা যদি প্রতিনিধিরা ভিডিও জার্নালিস্টদের সাথে একটু ভালোবাসা দেখাই, তাহলে তারা অনেক ভালো কাজ উপহার দিতে পারে। আমাদের একটা রিপোর্টের পেছনে ৫০ থেকে ৬০% কাজ করে একজন ভিডিও জার্নালিস্ট।

দায়িত্ব বুঝে নেওয়ার পর বর্তমান সভাপতি মো. সোহেল সকল সদস্য ও নির্বাচিত সদস্যদের উদ্দেশ্য একসাথে কাজ করার আহবান জানান।

এর আগে গত ৩০ মার্চ শনিবার সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত নীলফামারী প্রেস ক্লাবে ভোট গ্রহণের মাধ্যমে এই কমিটি গঠিত হয়ে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৭

৭২ শিক্ষানবিশ এএসপিকে বদলি ও পদায়ন
৭২ শিক্ষানবিশ এএসপিকে বদলি ও পদায়ন
৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:০১


বাড়লো অটোগ্যাসের দামও
বাড়লো অটোগ্যাসের দামও
৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:২৬




চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ নারী আটক
চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ নারী আটক
৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:৫৮