• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৩:০৪ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেবে ডিএমএফ

১৪ মে ২০২৪ দুপুর ০১:৫৪:৪৫

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেবে ডিএমএফ

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) আগামী জুন মাসে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ আয়োজনের ঘোষণা দিয়েছে। ১২ মে রোববার সন্ধ্যায় সংগঠনের মহানগর অফিসে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়।

প্রেস কনফারেন্সে অ্যাওয়ার্ডের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সভাপতি দৈনিক কালবেলার অনলাইনের ডেপুটি ম্যানেজার মো. দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ এর জুরি বোর্ডের সদস্য ইউএনবির বিশেষ প্রতিবেদক মুহাম্মদ আবদুর রহমান জাহাঙ্গীর ও দৈনিক সবুজ নিশান পত্রিকার বার্তা প্রধান মো. মোকছেদুর রহমান ওয়ালী।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক চ্যানেল ২৪-এর অ্যাসিস্টেন্ট ম্যানেজার মো. রায়হান উল্লাহ রবিন, সিনিয়র সহ-সভাপতি অর্থসংবাদের হেড অব মার্কেটিং মাইনউদ্দিন সোহাগ, সহ-সভাপতি বার্তা২৪-এর ডেপুটি ম্যানেজার মো. নাছির উদ্দীন, সহ-সভাপতি অপরাধ জগৎ অনলাইন নিউজ পোর্টালের চিফ রিপোর্টার হাকিম মাহি, সহ-সভাপতি আরটিভির ডেপুটি ম্যানেজার মো. আরিফসহ ডিএমএফ’র অন্যান্য কর্মকর্তা ও সদস্যরাও উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডসে সম্মাননা পেলেন ২৬ সাংবাদিক

‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ আগামী  জুন মাসে  অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মতো সাংবাদিকতা ও বিভিন্ন সেক্টরে সফল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলিকে সাতটি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।

সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রেস কনফারেন্সে জানান, আগামী ১৪ মে থেকে ২৪ মে পর্যন্ত সাংবাদিকদের কাছ থেকে রিপোর্ট ও ডিজিটাল ভিডিও কন্টেন্ট লিংক আহ্বান করা হবে।

আরও পড়ুন

অনলাইন গণমাধ্যমকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

এই বছর, ডিএমএফ সাতটি বিভাগে পুরস্কার প্রদান করবে। এর মধ্যে সাংবাদিকতার জন্য পাঁচটি এবং বিশেষ ক্যাটাগরিতে দুটি পুরস্কার থাকবে।

জুরি বোর্ড জমাকৃত প্রতিবেদনগুলির মধ্য থেকে সেরা পাঁচ জন সাংবাদিককে বাছাই করে তাদের সম্মাননা প্রদান করবে। এছাড়াও, বিশেষ ক্যাটাগরিতে দুই জনকে বিশেষ সন্মাননা প্রদান করা হবে।

‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪’-এর জন্য টিভি, পত্রিকা, অথবা নিবন্ধিত কোন অনলাইন মিডিয়ার সাংবাদিকগন অংশগ্রহণ করতে পারবেন। আবেদন ক্যাটাগরি হল- অনুসন্ধানী সাংবাদিকতা, প্রযুক্তি সাংবাদিকতা, বিজনেস সাংবাদিকতা, স্পোর্টস সাংবাদিকতা ও বিনোদন সাংবাদিকতা।

আরও পড়ুন

সাংবাদিক রবিনের পরিবারের ওপর হামলার ঘটনায় অনলাইন এডিটরস সোসাইটির তীব্র নিন্দা

আগামী ১৪ মে থেকে ২৪ মে পর্যন্ত সাংবাদিকদের কাছ থেকে রিপোর্ট ও ডিজিটাল ভিডিও কন্টেন্ট লিংক আহ্বান করা হবে। আবেদনের লিংক- https://forms.gle/aeauTTBuX7P6aWq79

ডিএমএফ আশা করে যে, এই অ্যাওয়ার্ড দেশের ডিজিটাল মিডিয়া শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আন্তর্জাতিক মানে পৌঁছাতে সাহায্য করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ