• ঢাকা
  • |
  • সোমবার ২১শে আষাঢ় ১৪৩৩ রাত ০১:৫৬:৫৩ (06-Jul-2026)
  • - ৩৩° সে:

আরইউজে’র উদ্যোগে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

৭ এপ্রিল ২০২৪ দুপুর ১২:২৪:৪৪

আরইউজে’র উদ্যোগে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দ করা আর্থিক সহায়তার চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬ এপ্রিল শনিবার বিকালে ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জমান লিটন। এ সময় তিনি সাড়ে ৬ লাখ টাকার আর্থিক অনুদানের চেক আরইউজে’র ১১ জন সদস্যের মাঝে বিতরণ করেন।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রকিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা। এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিক রাশেদ রিপন, আরইউজের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘আপনারা যারা সাংবাদিক তারা সমাজের দর্পণ। আপনারা সমাজের বিভিন্ন অসঙ্গতির চিত্র তুলে ধরে দুর্নীতির লাগাম টেনে ধরেন। এটি আসলে গণমাধ্যমের স্বাধীনতা। আবার কিছু সাংবাদিক আছে যারা কোনভাবে একটি গণমাধ্যমের কার্ড গলায় ঝুলিয়ে হলুদ সাংবাদিকতা করছে। এদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।’ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৪


আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:০০




পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:০৮

Follow Us