• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৬:৫৭ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

শিল্প, সংস্কৃতি আর সৃজনশীলতার মেলবন্ধনে জমে উঠেছে ‘আর্ট ঢাকা’

৮ নভেম্বর ২০২৬ রাত ১০:২৬:৫৪

শিল্প, সংস্কৃতি আর সৃজনশীলতার মেলবন্ধনে জমে উঠেছে ‘আর্ট ঢাকা’

ডেস্ক রিপোর্ট: ক্যানভাসে রং-তুলির বৈচিত্র্যময় প্রকাশ। কোথাও ঐতিহ্যের ছোঁয়া, কোথাও আধুনিকতার নতুন ভাবনা। থাকছে বিভিন্ন প্রদর্শনী, শিল্প স্থাপনা এবং শিল্প-সংস্কৃতি নিয়ে আলোচনা। শিল্প, সংস্কৃতি আর সৃজনশীলতার মেলবন্ধনে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি ভেন্যুতে চলমান পাঁচ দিনব্যাপী ‘আর্ট ঢাকা-২০২৬’।

দুর্জয় রহমান, নাহার খান, ফাহাদ সাত্তার ও অমিয়া খন্দকার-এর উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘আর্ট ঢাকা’র এই আয়োজনে অংশ নিচ্ছেন ১৩০ জনেরও বেশি শিল্পী। এর আগে গত ৫ নভেম্বর বিশেষ প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজন চলবে ১০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

আয়োজকরা বলেন, শুধু শিল্পকর্ম প্রদর্শন নয়, শিল্পী, সংগ্রাহক, গ্যালারি ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ তৈরিও এই আয়োজনের অন্যতম লক্ষ্য। মূল শিল্পকলা আয়োজনে কিউরেটরদের পরিকল্পনা সাজানো হয়েছে দুটি ভাগে, ভেন্যুর ওপরের তলায় দ্য স্টিল পয়েন্ট কিউরেটর নাজমুন নাহার কেয়া এবং নিচতলায় ন্যারেশন থট ক্রনিকলস বিভাগের কিউরেটর জিহান করিম।

আরও পড়ুন

ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এমন উদ্যোগ বাংলাদেশের শিল্পকলাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:৩১:৪৯



মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০