• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৬:২৬ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

মাছির উপদ্রব থেকে বাঁচার ১০টি উপায়

২২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৪৭

মাছির উপদ্রব থেকে বাঁচার ১০টি উপায়

অনলাইন ডেস্ক: ঋতু পরিবর্তনের সাথে সাথে মাছির উপদ্রবও বাড়ে। এতে দুর্বিষহ হয়ে উঠে জীবন। আর এই মাছি যদি খাবারে বসে, তাহলে তো আরও বিপদ। কেননা এই মাছির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এ জন্য প্রয়োজন সচেতনতার। মাছির উপদ্রব থেকে বাঁচতে রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন অনেকে। তাতে আপাতদৃষ্টিতে মাছি নিধন হলেও তা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আসুন জেনে নেয় ঘরোয়াভাবে কোনোরকম রাসায়নিক ব্যবহার না করেও যেভাবে মাছির উপদ্রব থেকে রেহাই পাবেন।

১. পরিষ্কার রাখা
মাছি তাড়াতে ঘর পরিষ্কার রাখতে হবে। ফল, শাকসবজি ভালোভাবে ধুয়ে রাখতে হবে। ঘরে বেশি পাকা ফল থাকলে তা সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে হবে, সামান্য পচন ধরলেও বাড়িতে না রেখে তা ফেলে দিতে হবে। অধিক পাকা ফল সবচেয়ে বেশি আকৃষ্ট করে মাছিদের। এ ছাড়া ফ্রিজের নিচে বা আশপাশ পরিষ্কার রাখতে হবে, যাতে এখানে কোনোভাবে খাবার পড়ে থেকে মাছিদের আকৃষ্ট করতে না পারে।

২. বেকিং সোডা
মাছি থেকে মুক্তি পেতে এক চামচ বেকিং সোডা ব্যবহার করতে পারেন। একটি বোতলে পরিমাণমতো পানি নিয়ে এক চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। সে পানি বাড়ির যেকোনো পাশে রেখে দিন। বেকিং সোডার গন্ধে মাছি কখনোই বাড়িতে আসবে না।

আরও পড়ুন

আজ সহকর্মীদের চকলেট উপহার দেওয়ার দিন

৩. পুদিনা পাতা
মাছিরা পুদিনা পাতার গন্ধ একদম সহ্য করতে পারে না। এই পাতা যদি বাজার থেকে কিনে এনে বাড়িতে রাখেন তাহলে দ্রুতই মশা মাছি বাড়ি থেকে পালিয়ে যাবে। তাই একটি ছোট্ট টবে পুদিনা গাছ লাগিয়ে ফেলুন। বাড়ির কাছে মাছি একদমই ঘেষবে না।

৪. রসুন
বাড়িতে মশা,মাছি আর আরশোলার উৎপাত ঠেকাতে রসুন ব্যবহার করতে পারেন। একটি রসুন ও লবঙ্গ ভালোভাবে সিদ্ধ করুন। সেই পানি একটি বোতলে নিয়ে ঘরের কোনায় কোনায় স্প্রে করে দিন। তাহলে দ্রুতই মশা মাছি ঘর থেকে বিদায় নেবে।

৫. লেবু, লবঙ্গ 
একটা লেবুকে মাঝখান দিয়ে কাটুন। তারপরে মাঝখানে কয়েকটা লবঙ্গ গেঁথে দিন। এবার ঘরের চারপাশে ওই লেবুগুলো রেখে দিন। এতে খুব ভালো ঘ্রাণও বের হবে। তবে সেই ঘ্রাণ মানুষ সহ্য করতে পারলেও মশা, মাছি, আরশোলা কিন্তু একদমই পারবে না।

আরও পড়ুন

প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ

৬. ভিনেগার 
মাছি তাড়াতে ভিনেগার বেশ কার্যকর। ঘরের কোনায় নিয়ম করে ভিনেগার স্প্রে করলে মাছি দূর হবে। এছাড়া ঘর মোছার পানিতে অল্প পরিমাণ ভিনেগার মিশিয়ে ঘর মুছলেও মাছির উপদ্রব কমবে। চাইলে একটি স্বচ্ছ কাচের বয়ামে অ্যাপল সিডার ভিনেগার সেলোফেন পেপারে লাগিয়ে নিন। এরপর পেপারের মাঝে একটি ফুটো করে নিলে সেখানে ভিনেগারের মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে মাছি ভেতরে ঢুকে আটকে যাবে, আর বের হতে পারবে না। যে স্থানে সবচেয়ে বেশি মাছির আনাগোনা থাকে, সেখানে এটি রাখে দিন।

৭. অয়েল 
ল্যাভেন্ডার বা লেবুর গন্ধযুক্ত অ্যাসেনশিয়াল অয়েল সপ্তাহে একদিন স্প্রে করলে ঘরের মাছি দূর হয়।

৮. কর্পূর
মাছি তাড়াতে কর্পূর বেশ উপকারী। অনেক সময় ঘরে মাছির উপদ্রব বেশ বেড়ে যায়। তখন ঘরের চারপাশে একটু কর্পূর ছড়িয়ে দিন। কর্পূরের গন্ধে মাছি আর আসবে না।

আরও পড়ুন

সুন্দরী প্রতিযোগিতা বাতিল করে তরুণীদের জন্য বিজ্ঞান প্রতিযোগিতা চালু

৯. নিমপাতা ও তুলসী পাতা 
নিমপাতাও মাছির হাত থেকে বাঁচাতে পারে। নিমপাতা পানিতে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ছেঁকে ঘর মোছার পানির সঙ্গে মিশিয়ে নিন। এই পানি দিয়ে নিয়মিত ঘর ও খাবার টেবিল মুছলে ঘরে রোগজীবাণুর সঙ্গে মাছিও দূর হবে। এছাড়া তুলসী পাতা ঘরের পরিবেশকে জীবাণুমুক্ত ও বিশুদ্ধ রাখতে সাহায্য করে। এর ঝাঁজালো গন্ধ মাছি দূর করে। এছাড়া তুলসীর রস প্রাকৃতিক কীটনাশক হিসেবেও ব্যবহার করা হয়।

১০. দারুচিনি 
দারুচিনির তাজা গন্ধে মাছি দূরে থাকবে। ঘরের জানালায় দুই টুকরো দারুচিনি ছড়িয়ে রেখে দিলে সহজেই মাছি তাড়াতে পারবেন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মাছির উপদ্রব থেকে বাঁচার ১০টি উপায়
মাছির উপদ্রব থেকে বাঁচার ১০টি উপায়
২২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৪৭




হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু
হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১২:৩৮

দেশে ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের
দেশে ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের
২২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:৫১