• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:০৭:০৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ট্রাকচালক হত্যা মামলা

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

২৬ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৭:৩৫

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

২৬ অক্টোবর সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছে আদালত। আদালতের পেশকার বেলাল হোসেনবিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এই হত্যা মামলা করেন।

আরও পড়ুন

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ঘটনার দিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন।

মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

এই মামলায় শেখ হাসিনা ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, আসিফ আহমেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টু পলাতক রয়েছেন।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন কারাগারে আছেন। এছাড়া ১০ জন জামিনে রয়েছেন। সূত্র: বাসস

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল
৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল
২৬ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:২১

মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন এলিজা জামান
মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন এলিজা জামান
২৬ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৬:১২

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
২৬ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৭:৩৫

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর
মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর
২৬ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫৪:২৬