নাটোর প্রতিনিধি: নাটোর জেলার নলডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মো. জুলকার নাঈম ওরফে অর্ণব (২০) নামে এক মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে এক মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৩০ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে নলডাঙ্গা বাজার এলাকায় অভিযান তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বাজারের ব্যবসায়ী জনৈক জিল্লুরের গোডাউন থেকে অভিযুক্ত মো. জুলকার নাঈম ওরফে অর্ণব (২০)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতার অর্ণবকে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত (নলডাঙ্গা, নাটোর)-এ সোপর্দ করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে তাকে ১ (এক) মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ৩ (তিন) দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেফতারের পর নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডোপ টেস্ট করানো হলে তার দেহে ইয়াবা ও গাজার উপস্থিতি পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available