• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৫:০১ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

বিদেশে পালিয়ে থেকে মানুষ খুন করে রক্তের তৃষ্ণা মিটাচ্ছে: ভারপ্রাপ্ত মহাসচিব

২০ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫১:৫১

বিদেশে পালিয়ে থেকে মানুষ খুন করে রক্তের তৃষ্ণা মিটাচ্ছে: ভারপ্রাপ্ত মহাসচিব

নড়াইল প্রতিনিধি: কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোনো স্ত্রী যেন স্বামী হারা না হয়। বোন ভাইকে না হারায়, স্বজন হারানোর বেদনা নিয়ে যেন কাউকে কষ্টের জীবন বয়ে বেড়াতে না হয়, সেই সহনশীলতা নিয়ে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নড়াইলের কালিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারতে এসে ২০ নভেম্বর শুক্রবার সকালে এসব কথা বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা বিএনপি নেতাদের কবর জেয়ারতে এসে তিনি এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সাংবাদিকদের ব্রিফিংকালে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পলাতক স্বৈরাচাররা দেশের শান্তি ও গণতন্ত্র নষ্ট করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা গণতন্ত্র নস্যাৎ করতে মানুষ খুনের মত জঘন্য পথ বেছে নিয়েছে। গণতন্ত্র বিনষ্টের জন্য তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

আরও পড়ুন

ধর্মমন্ত্রীর উদ্যোগে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ

তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, রক্তপাত ছাড়া যারা শান্তিতে থাকতে পারে না। তারা বিদেশে পালিয়ে থেকে মানুষ খুন করে তাদের রক্তের তৃষ্ণা মিটাচ্ছে। পালিয়ে থেকে তাদের রক্তপিপাসা তীব্র হয়েছে। তাই তারা এখনো এদেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে।

তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে এ দিন সকালে নড়াইলের কালিয়া উপজেলা শহরের চাঁদপুর ও ছোট কালিয়া এলাকায় নিহত কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাস’র (জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যার কবর জেয়ারত করেন। পরে তিনি নিহতদের বাড়িতে যান,স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও খুনিদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ জালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিদ্য ইসলাম অমিত, পরিবেশ ,বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম,বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নড়াইল জেলা বিএনপি’র সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব মুর্শেদ জাপল,জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মুন্সী শাহিন উল্লাহ মোহন, শাহরিয়ার রিজভী জর্জসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে : মীর শাহে আলম

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশে হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
দেশে হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
২০ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫২:৫৫