অনলাইন ডেস্ক: গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় পরিদর্শনে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সঙ্গে রয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও এসআরবির মহাপরিচালক ফারুক আহমেদ।
২০ নভেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে আইজিপি গোপালগঞ্জে পৌঁছান।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, আইজিপিসহ বাহিনী প্রধানরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করবেন। তারা সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া থানাগুলোও পরিদর্শন করবেন।
এ ছাড়া জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available