ডেস্ক রিপোর্ট: সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার রিটকারী আইনজীবী এ তথ্য জানিয়েছেন। রিটের ওপর আগামী রোববার শুনানি হতে পারে বলে জানা গেছে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে বিএনপির পক্ষ থেকে দুটি এবং ১১ দলীয় জোটের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। পূরণ করা মনোনয়নপত্র বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে নির্বাচন ভবনে নির্বাচনী কর্তার দপ্তরে জমা দেওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম চলার মধ্যেই সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলো।
সূত্র: চ্যানেল২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available