• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৩:০৭ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, সব কর্মকর্তা আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

২০ মে ২০২৬ সকাল ০৮:০১:৪২

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, সব কর্মকর্তা আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

ডেস্ক রিপোর্ট: সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এর সিনিয়র সচিবসহ ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে ফেরত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। ১৯ মে মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন সূত্রে জানা যায়, পৃথক এক আদেশে কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে যোগদানের তারিখ ১০ এপ্রিল থেকে কার্যকর দেখানো হয়েছে। এর আগের দিন, ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়ন না হওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

এতে ছক আকারে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ে তাঁদের পূর্ববর্তী পদ এবং বর্তমানে সংযুক্ত পদ উল্লেখ করা হয়েছে।

যদিও প্রজ্ঞাপনটি ১৯ মে জারি করা হয়েছে, তবে এর কার্যকারিতা ১০ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর দেখানো হয়েছে।

এ-সংক্রান্ত অফিস আদেশে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে এবং তাঁদের দাখিল করা যোগদানপত্র ১০ এপ্রিল থেকে গ্রহণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬


বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৭


ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩১

এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:১০