ডেস্ক রিপোর্ট: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ‘নীল প্যানেল’। সভাপতি ও সম্পাদকসহ মোট ১৪টি পদের মধ্যে ১৩টিতেই বিজয়ী হয়েছেন এ প্যানেলের প্রার্থীরা। অপরদিকে, জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ সদস্যের একটি পদে জয় লাভ করেছে।
১৪ মে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ফলাফল ঘোষণা করেন।


দেশ রূপান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আলী।

এছাড়া কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান এবং সহসম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে বিজয়ী হয়েছেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া এবং ওয়াহিদ আফরোজ চৌধুরী। সাতটি সদস্য পদের মধ্যে একটিতে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
উল্লেখ্য, গত ১৩ ও ১৪ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুরে এক ঘণ্টার বিরতি ছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available