• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৩০:১৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে মামলার শুনানি ১৬ এপ্রিল

৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৪৮:৪১

টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে মামলার শুনানি ১৬ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ১৬ এপ্রিল এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

৮ এপ্রিল বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ স্থানান্তরের আদেশ দেন এবং একইসঙ্গে অভিযোগ গঠনের দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, আসামিদের আদালতে হাজিরার জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মামলাটি বিচার উপযোগী হওয়ায় অন্য আদালতে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি আদালত এই মামলার অভিযোগপত্র আমলে নেন এবং ওই দিনই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতি চান। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন। এরপর ৮ মার্চ বিজি প্রেস থেকে তাদের আদালতে হাজিরার নির্দেশে গেজেট প্রকাশ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখল করেন এবং পরে সেটি নিজেদের নামে রেজিস্ট্রি করেন।

এই ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

আরও পড়ুন

অবকাশকালীন ছুটি শেষে রোববার খুলছে সুপ্রিম কোর্ট

পরবর্তীতে শাহ খসরুজ্জামান তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করলে আদালত তিন মাসের জন্য তদন্ত স্থগিত করেন। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ পায়। তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬