• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫২:৫৭ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজনগরে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৭:০০

রাজনগরে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুনিয়ারপাড় এলাকায় সংঘটিত একটি হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক ফাহমিদা খাতুন এ রায় ঘোষণা করেন।

রায়ে মামলার দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আদালত তাদের বিরুদ্ধে আইনানুগ অন্যান্য আদেশ প্রদান করেন।

মামলার রায়ে রাষ্ট্রপক্ষে শুনানি করেন মৌলভীবাজারের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল ওয়াহিদ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রুবেল মিয়া ও রোমান মিয়া, উভয় পিতা মোস্তাকিন মিয়া। তাদের বাড়ি মুনিয়ার পাড় রাজনগর মৌলভীবাজার। যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামিরা হলেন জয়নাল আবেদীন ও রিপন মিয়া।

এদিকে আসামি পক্ষের আইনজীবী মো. সানোয়ার হোসেন জানান, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৪৭






রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:০৫

সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০০:০৬

সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ
সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৪৯

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:১৬