• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:১৯:৩৯ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে

৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:০২

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে

ডেস্ক রিপোর্ট: ঢাকার ফার্মগেটে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে আটক সেই বাইকচালককে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

৭ সেপ্টেম্বর সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান আসামি মুহিবুল্লাহ মুবিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে আদালতে তোলা হয়। রাষ্ট্র পক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার ৫ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশের পরেই এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে শর্টগানের কার্তুজ উদ্ধার
নারায়ণগঞ্জে শর্টগানের কার্তুজ উদ্ধার
৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৫:১৯



রাঙামাটিতে দুর্গম মানুষের পাশে সেনাবাহিনী
রাঙামাটিতে দুর্গম মানুষের পাশে সেনাবাহিনী
৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৯:৩৩





আগস্টে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, আহত ৬৬৪
আগস্টে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, আহত ৬৬৪
৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৪:১২

রাত ১০টার পর আমাকে কেউ ফোন দিয়ে পায় না: প্রভা
রাত ১০টার পর আমাকে কেউ ফোন দিয়ে পায় না: প্রভা
৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৬:১০