• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৭:০৮ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে স্ত্রীর মামলায় স্বামীর ৩ বছর জেল, ১ লাখ টাকা জরিমানা

২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১:০৫

জামালপুরে স্ত্রীর মামলায় স্বামীর ৩ বছর জেল, ১ লাখ টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি: জামালপুরে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় স্বামী ফজল মিয়াকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন। 
দণ্ডপ্রাপ্ত আসামি ফজল মিয়া জামালপুর সদর উপজেলার শংকরপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

রাষ্ট্রপক্ষ জানায়, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর যৌতুকের দাবিতে স্ত্রী কামরুন্নাহারকে নির্যাতন ও হত্যার চেষ্টা চালায় ফজল মিয়া। এ ঘটনায় ভুক্তভোগী কামরুন্নাহার বাদী হয়ে সদর থানায় ফজল মিয়াসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করেন আদালত। রায়ে প্রধান আসামি ফজল মিয়াকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়। তবে রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত ওই আসামি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চাঁদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
চাঁদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:০১

হারের পর এবার জরিমানার কবলে শ্রীলঙ্কা
হারের পর এবার জরিমানার কবলে শ্রীলঙ্কা
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:২০

এক হাতে তালি বাজে না: অনিন্দিতা বসু
এক হাতে তালি বাজে না: অনিন্দিতা বসু
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:৩৮



২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪০:১৬

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩১:৩৪


বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৮:৩৮