• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:০১:২৮ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

হাইকোর্ট থেকে জামিন পেলেন জুবাইদা রহমান

১৪ মে ২০২৫ দুপুর ১২:১৯:১৪

হাইকোর্ট থেকে জামিন পেলেন জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।

১৪ মে বুধবার হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।

আরও পড়ুন

শাপলা চত্বরের গণহত্যা, হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি আজ

আদালতে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া ও অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ্। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শেরপুর সীমান্তে ভারতীয় বডি স্প্রে জব্দ
শেরপুর সীমান্তে ভারতীয় বডি স্প্রে জব্দ
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৮:৩৩:৫৯



নওগাঁয় যুবলীগ নেতা গ্রেফতার
নওগাঁয় যুবলীগ নেতা গ্রেফতার
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৩



ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২
১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:২৭