• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৫৮:০৫ (03-Jul-2026)
  • - ৩৩° সে:

সুখরঞ্জন বালি অপহরণ মামলায় এএসপি ফজলুর রহমান গ্রেফতার

৩ জুলাই ২০২৬ দুপুর ১২:৪৬:৫১

সুখরঞ্জন বালি অপহরণ মামলায় এএসপি ফজলুর রহমান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ফজলুর রহমানকে গ্রেফ্তার করে। তবে তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

উল্লেখ্য, ২০১২ সালের ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে নিখোঁজ হন পিরোজপুরের বাসিন্দা সুখরঞ্জন বালি। পরে তাকে ভারতের সীমান্ত এলাকায় পাওয়া যায় এবং সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে প্রায় পাঁচ বছর কারাভোগ করতে হয়।

ঘটনার দীর্ঘদিন পর ২০২৫ সালের ২২ আগস্ট সুখরঞ্জন বালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ মোট ৩২ জনকে আসামি করেন। তাদের বিরুদ্ধে অপহরণ, গুম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়।

প্রসঙ্গত, সুখরঞ্জন বালির অপহরণের ঘটনা সে সময় দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়েও নানা প্রশ্ন ওঠে।

সূত্র: আমার দেশ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত অন্তত ৪০
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত অন্তত ৪০
৩ জুলাই ২০২৬ দুপুর ০১:০১:২২



অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন
৩ জুলাই ২০২৬ দুপুর ১২:১৪:৩৯






Follow Us