• ঢাকা
  • |
  • বুধবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০১:৩৮:০০ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাসনাত-সারজিসের রিট

২৮ অক্টোবর ২০২৪ দুপুর ১২:৩৭:০৭

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাসনাত-সারজিসের রিট

নিজস্ব প্রতিবেদক: জুলাই ও আগস্টে গণহত্যা চালানোর অভিযোগ এনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা চেয়ে আদালতে রিট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।

২৮ অক্টোবর সোমবার হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় তারা রিট আবেদন করেন।

রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম। তিনি বলেন, দলটি রাজনৈতিক কার্যক্রম যাতে পরিচালনা করতে না পারেন সেজন্য এ রিট করা হয়েছে।

আরও পড়ুন

সাইদ খোকনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।

এর আগে গত আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে একটি রিট করা হয়েছিল। বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি তখন খারিজ করে দিয়েছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৫:২৫


হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৫:৪০


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০