• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ১০:৩৫:৫৮ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

৩ দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী সুজন

১৭ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:২৯:১৪

৩ দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী সুজন

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থী ইমরান হাসানকে গুলি করে হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Ad

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম মিয়া। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা এ রিমান্ড মঞ্জুর করেন।

Ad
Ad

এর আগে, ১৬ সেপ্টেম্বর সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতাল থেকে সুজনকে গ্রেফতার করে পুলিশ।

গত ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে। এতে শিক্ষার্থী ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us