• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৩৪:৪৮ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

২৪ জুন ২০২৬ দুপুর ১২:৩৪:৩৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। ২৪ জুন বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ এ রিট দায়ের করেন।

রিটে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে আদালতের কাছে রুল জারির আবেদন জানানো হয়েছে, যাতে বিবাদীদের কারণ দর্শাতে বলা হয়—কেন প্রতিপক্ষ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন রহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না।

রিট আবেদনে বলা হয়েছে, আইনটি তার মূল উদ্দেশ্য পূরণ করেছে। তাই ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বিচারিক নিপীড়নের হাতিয়ার হিসেবে এর অপব্যবহার ও অপপ্রয়োগ ঠেকাতে আইনটি রহিত করা প্রয়োজন।

একই সঙ্গে রিটে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংবিধানের কয়েকটি বিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে আইনটির সংশ্লিষ্ট ধারাগুলোকে অবৈধ ও বাতিল ঘোষণা করার আবেদনও জানানো হয়েছে।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
২৪ জুন ২০২৬ দুপুর ০২:০০:৫২









Follow Us