• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৫২:১৩ (23-Sep-2026)
  • - ৩৩° সে:

হবিগঞ্জে গণধর্ষণ মামলায় ২ জনের ৩ বছরের যাবজ্জীবন কারাদণ্ড

২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩০:৫১

হবিগঞ্জে গণধর্ষণ মামলায় ২ জনের ৩ বছরের যাবজ্জীবন কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে মাদ্রাসা ছাত্রী গণ ধর্ষন মামলায় দুইজনের ৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর বুধবার দুপুর পৌনে ২ টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-৩ এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো, নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামের এলাই মিয়ার ছেলে রাজিব মিয়া (১৭) ও একই গ্রামের শেখ ফরিদ মিয়ার ছেলে শেখ জামাল (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি এডভোকেট কামাল উদ্দিন সেলিম।

মামলার বিবরনে জানা যায়, ২০২৫ সালে ১৭ আগস্ট  বিকেলে ভিকটিম জান্নাত স্থানীয় একটি মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পথে অভিযুক্ত জামালের বাড়িতে ফুসলিয়ে নিয়ে যায়। পরে তাকে জোরপূর্বক জামাল ও  রাজিব তাকে গণধর্ষণ করে।

ঘটনার পরে ভিকটিমের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে।

ঘটনার পরদিন শিশু ভিকটিমের মা স্বপ্না বেগম বাদী হয়ে ২ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত)দুলাল মিয়া চলতি বছরের ৩০ মার্চ দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষ ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আজ বিচারক আসামীদের উপস্থিতিতে এ দণ্ডাদেশ প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


২ কার্গো এলএনজি আনছে সরকার
২ কার্গো এলএনজি আনছে সরকার
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৯:২৯

মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৫:১৮

সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা
সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৩:২২

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৪:৩৪

রাজধানীর ২ থানায় নতুন ওসি
রাজধানীর ২ থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০৪:১০




ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ
ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০২:৩০