• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১০:৪৯:৫০ (21-May-2026)
  • - ৩৩° সে:

৪৪তম বিসিএস

১০১ নন-ক্যাডার প্রার্থীর মনোনয়ন বাতিল

২১ মে ২০২৬ সকাল ১০:১৫:২৩

১০১ নন-ক্যাডার প্রার্থীর মনোনয়ন বাতিল

ডেস্ক রিপোর্ট: ৪৪তম বিসিএস (২০২১) পরীক্ষার নন-ক্যাডার পদ থেকে ১০১ প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে আরও সাত প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।

২০ মে বুধবার পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএস নন-ক্যাডার পদে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছিল। তবে বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ঘাটতি থাকায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১০১ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া বিভিন্ন জটিলতার কারণে আরও সাতজন প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

পিএসসি জানিয়েছে, বাতিল ও স্থগিত হওয়া প্রার্থীদের রোল নম্বরসহ বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে তালিকা দেখতে পারবেন।

এর আগে ১৯ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএস নন-ক্যাডারে মোট ২ হাজার ৯৬৮ জন প্রার্থীকে বিভিন্ন সরকারি পদে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে সেই তালিকা থেকে কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ বিশ্ব চা দিবস
আজ বিশ্ব চা দিবস
২১ মে ২০২৬ সকাল ০৯:৩২:৫৮



Follow Us