ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কোনো ধরনের তদবির বা অনিয়ম বরদাশত করা হবে না বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার বেলাল হোসেন।
২৯ মার্চ রোববার বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগসংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


পুলিশ সুপার বলেন, ‘নিয়োগ প্রক্রিয়ায় কোনো তদবির চলবে না। কেউ তদবির করার চেষ্টা করলে তাকে সরাসরি বাদ দেওয়া হবে। প্রয়োজনে এখান থেকে চলে যেতে হলেও অনিয়ম করবো না। তাই কেউ কোনো দালাল বা তদবিরকারীর কাছে টাকা দেবেন না। দিলেও সেই টাকা আমার কাছে পৌঁছাবে না।’

জ্বালানি তেল সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে প্রকৃতপক্ষে তেলের কোনো ঘাটতি নেই। কিছু অসাধু ব্যক্তি মজুত করে বেশি দামে বিক্রির চেষ্টা করায় কৃত্রিম সংকট তৈরি হচ্ছে।’
রাণীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার, থানার ওসি আমানুল্লাহ আল বারী এবং এসআই রহমতুল্লাহ রনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available