• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৫:৪৭ (21-Aug-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে সংঘর্ষে তিন ছেলে আহত, খবর শুনে বাবার মৃত্যু

৩০ মার্চ ২০২৬ সকাল ০৯:১৪:৪৬

নারায়ণগঞ্জে সংঘর্ষে তিন ছেলে আহত, খবর শুনে বাবার মৃত্যু
“আড়াইহাজার থানা”

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায়  এক পরিবারের তিন সহোদর ভাই গুরুতর আহত হয়েছেন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, আহত ছেলেদের খবর শুনে তাদের বৃদ্ধ বাবা আছমত আলীর(৮০) মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

২৯ মার্চ রোববার দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার খোকন মিয়া ও তার চাচাতো ভাই সানাউল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে রোববার দুপুর দেড়টার দিকে দুই পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় উভয় পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে আছমত আলীর তিন ছেলে—খোকন (৩৮), রুবেল (৩০) ও হৃদয় (১৬) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে সন্ধ্যা সাতটার দিকে ছেলেদের গুরুতর আহত হওয়ার খবর শুনে তাদের ৮০ বছর বয়সী বাবা আছমত আলী অসুস্থ হয়ে পড়েন। এরপর নিজ বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শোক ও মানসিক আঘাতের কারণে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, পারিবারিক বিরোধের জের ধরে দুই চাচাতো ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক পরিবারের তিন ভাইসহ বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, আহত ছেলেদের খবর শুনে বৃদ্ধ পিতার মৃত্যুর বিষয়টি শোনা গেছে। তবে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং সংঘর্ষের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
২১ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৩৩


শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি
শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি
২১ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৫২



হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
২১ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:০৩