• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:০৯:০২ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

আজ বিকেলে জামায়াতের বিক্ষোভ

৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:১৩

আজ বিকেলে জামায়াতের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদে কোরআন-সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামী।

৭ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি থাকবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে বিক্ষোভে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন।

এর আগে একই ইস্যুতে রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ থেকে ওয়াক আউট করেন বিরোধী দলীয় এমপিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:৪১



আজ বিকেলে জামায়াতের বিক্ষোভ
আজ বিকেলে জামায়াতের বিক্ষোভ
৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:১৩



নড়াইলে সর্বজনীন পেনশন স্কিম মেলা অনুষ্ঠিত
নড়াইলে সর্বজনীন পেনশন স্কিম মেলা অনুষ্ঠিত
৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০১


নারায়ণগঞ্জে শর্টগানের কার্তুজ উদ্ধার
নারায়ণগঞ্জে শর্টগানের কার্তুজ উদ্ধার
৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৫:১৯