আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় নতুন করে আবারও হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। এসব হামলায় অন্তত একজন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন।
২৯ জুলাই বুধবার এ খবর জানিয়েছে আল-জাজিরা।
গাজা সিটির একটি এলাকা থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার পর সেখানে হামলা চালিয়ে একটি মসজিদ পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া এ হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া কয়েক ডজন তাঁবুও ক্ষতিগ্রস্ত হয়।
অন্যদিকে, নুসেইরাত শরণার্থীশিবিরে চালানো পৃথক এক হামলায় একজনের প্রাণহানি ঘটেছে।
সূত্র: আল-জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available