আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি নিয়ে আলোচনা চললেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ নাবাতিয়েহ অঞ্চলে একাধিক ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মাইফাদুন এলাকায় দুটি এবং শৌকিন গ্রামে একটি গাড়িকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান ও সেনা উপস্থিতি অব্যাহত থাকলে তা শান্তি চুক্তির পরিপন্থী হিসেবে বিবেচিত হবে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল দখলকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত সংঘাত পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না।
ইরানের সামরিক বাহিনীও সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে ‘কঠোর জবাব’ দেওয়া হবে।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ লেবাননের যেসব এলাকাকে ইসরায়েল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করে, সেখানে তাদের সেনা মোতায়েন অব্যাহত থাকবে।
এদিকে সংঘাতকবলিত এলাকার অনেক বাসিন্দা নিজ বাড়িতে ফিরতে শুরু করলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি। তাদের আশঙ্কা, যে কোনো সময় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩ হাজার ৮২৬ জন নিহত এবং ১১ হাজার ৮৫১ জন আহত হয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available