আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ১৪০টি লক্ষ্যবস্তুতে তৃতীয় দফায় হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটির ভাষ্য, হরমুজ প্রণালি অতিক্রমকারী সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজ এমভি জিএফএস গ্যালাক্সি-তে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হামলার অভিযোগের জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
১২ জুলাই রোববার এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
এদিকে, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে মার্কিন আলোচকদের জন্য সীমিত সময় বেঁধে দিয়েছেন। আলোচনায় অগ্রগতি না হলে তার সামনে বিভিন্ন বিকল্প পদক্ষেপ খোলা থাকবে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।
অন্যদিকে, শনিবার প্রকাশিত এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ২৮ ফেব্রুয়ারির বিমান হামলায় নিহত তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রতিশোধকে ‘জাতীয় দাবি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ দাবি বাস্তবায়ন করা হবে।
সূত্র: এপি, রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available