আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের আসির ও আল-বাহা অঞ্চলে ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি মক্কা ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বিভিন্ন এলাকায় মাঝারি ও হালকা বৃষ্টির জন্য অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট কার্যকর রয়েছে।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ খবর জানিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট।
ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, আসির অঞ্চলের আল-মাজারদাহ ও রিজাল আলমা এবং আল-বাহা অঞ্চলের আল-বাহা এলাকায় ভারী বৃষ্টির কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মক্কা অঞ্চলের আল-আরদিয়াত ও আদহাম এবং আল-বাহার আল-হাজরাহ এলাকায় মাঝারি বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। আর মক্কা অঞ্চলের তাইফ ও আল-কুনফুদাহ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-উদাইদ এলাকায় হালকা বৃষ্টির জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে।
দৈনিক আবহাওয়া পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, জাজান, আসির, আল-বাহা এবং মক্কা অঞ্চলের পার্বত্য এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এসব বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে এবং কোথাও কোথাও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available