আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কিছু মানুষ। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দেশটির রাজনৈতিক অঙ্গনে।
১৩ জুন শনিবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারের পর ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বার্তা সংস্থা ফার্স নিউজের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা আরাগচির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং তার পদত্যাগের দাবি জানাচ্ছেন। এক নারী বিক্ষোভকারীকে “বিশ্বাসঘাতক” বলে স্লোগান দিতে শোনা যায়, অন্যরা “আপসকারী পদত্যাগ কর” বলে স্লোগান দেয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির শর্ত ইরানের স্বার্থের পরিপন্থী এবং এতে দেশটি গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা, বিশেষ করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, হারাতে পারে।
তাদের দাবি, আলোচনায় ইরানি পক্ষ অতিরিক্ত ছাড় দিচ্ছে, যা দেশের জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে।
সূত্র: রয়টার্স।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available