• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ রাত ১২:৫৯:১৪ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

হরমুজ প্রণালীর জাহাজ চলাচলের জন্য নতুন মানচিত্র প্রকাশ করল ইরান

৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৭:১৭

হরমুজ প্রণালীর জাহাজ চলাচলের জন্য নতুন মানচিত্র প্রকাশ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে নৌ-মাইন বিস্ফোরণের ঝুঁকি এড়াতে বিকল্প রুটের মানচিত্র প্রকাশ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি-র নৌবাহিনী।

Ad
Ad

আইআরজিসি প্রকাশিত মানচিত্রে প্রণালীর একটি নির্দিষ্ট অংশকে 'বিপজ্জনক এলাকা' হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো জাহাজকে এই পথে চলাচলের সময় অবশ্যই আইআরজিসি-র সাথে সমন্বয় করতে হবে।

Ad

বিশেষ করে, আগে যেসব তেলবাহী ট্যাঙ্কার ওমান উপকূল বা প্রণালীর দক্ষিণ দিক দিয়ে চলাচল করত, সেগুলোকে এখন উত্তর দিকে সরে এসে ইরানি উপকূলের কাছাকাছি রুট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

সামরিক বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরে নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য মাইন দুর্ঘটনা এড়াতেই এই বিকল্প রুটের নকশা করা হয়েছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, নির্ধারিত নিরাপদ রুট অনুসরণ না করলে জাহাজগুলো অনাকাঙ্ক্ষিত ঝুঁকির মুখে পড়তে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৬

শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৫


Follow Us