• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৫০:২১ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব, ট্রাম্পের জোরালো সমর্থন

১০ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪১:২০

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব, ট্রাম্পের জোরালো সমর্থন
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ক্ষমতাচ্যুত করতে কেন্টাকির রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি মোট ৮টি সুনির্দিষ্ট অভিযোগে ইমপিচমেন্ট প্রস্তাব উত্থাপন করেছেন। এই প্রস্তাবের জেরে মার্কিন প্রতিনিধি পরিষদে আগামী ২ দিনের মধ্যে একটি সম্ভাব্য ভোটাভুটির সময়সীমা শুরু হয়েছে।

ম্যাসির অভিযোগ, হেগসেথ কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন এবং ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদকবাহী জাহাজে বিচারবহির্ভূত হামলা চালিয়েছেন।

এছাড়া ইরানের সঙ্গে যুদ্ধের শুরুতে মিনাবের একটি স্কুলে মার্কিন বোমাবর্ষণে ১২০ শিশুসহ দেড় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় হেগসেথ সামরিক নিয়ম লঙ্ঘন করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ এবং ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে বেআইনি যুদ্ধ পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে ডিফেন্স সেক্রেটারি হেগসেথ জানিয়েছেন, তিনি কংগ্রেসের সামনে নিজের কাজের পক্ষে সাফাই গাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে রক্ষায় সোচ্চার হয়ে বলেছেন, হেগসেথকে অভিশংসন নয়, বরং তার কাজের জন্য প্রশংসা করা উচিত। ট্রাম্প তাকে দেশের সবচেয়ে জনপ্রিয় ও সফল সামরিক কর্মকর্তা হিসেবে অভিহিত করে সাফ জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্য ও ইসরায়েল রক্ষায় অসামান্য অবদান রাখা একজন সফল মন্ত্রীকে ইমপিচ করার কথা ভাবাই যায় না।

আরও পড়ুন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই এই ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিনিধি পরিষদে পাস হওয়ার সম্ভাবনা থাকলেও সেনেটে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ বা ৬৭ ভোটের ঘাটতি থাকায় হেগসেথকে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত করা কঠিন হতে পারে। তা সত্ত্বেও, ট্রাম্প প্রশাসনের বিতর্কিত সামরিক কৌশল এবং মধ্যপ্রাচ্য নীতি নিয়ে ওয়াশিংটনে রাজনৈতিক চাপ এখন চরমে পৌঁছেছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩৫:৩৬


নেত্রকোনায় ট্রেনে আগুন
নেত্রকোনায় ট্রেনে আগুন
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০৭:১৫


হোয়াইট হাউস লকডাউন, গ্রেফতার ২
হোয়াইট হাউস লকডাউন, গ্রেফতার ২
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৫:২২





দেউলিয়ার পথে চিত্রনায়ক অনন্ত জলিল!
দেউলিয়ার পথে চিত্রনায়ক অনন্ত জলিল!
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২১:৪১