• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে ফাল্গুন ১৪৩২ সকাল ১১:০৪:৪৮ (06-Mar-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহত অন্তত ১২৩০

৬ মার্চ ২০২৬ সকাল ০৮:১৯:৫৫

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহত অন্তত ১২৩০

আন্তর্জাতিক ডেস্ক: সপ্তম দিনের মতো ইরানে যৌথ হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত ৭২ ঘণ্টায় দেশটির অন্তত ২০০টি স্থানে হামলা চালিয়েছে ওয়াশিংটন। এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

মার্কিন বি-২ বোমারু বিমান থেকে ডজনখানেক ‘বাঙ্কার বাস্টার’ বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে ৩০টি ইরানি নৌযানসহ বেশ কয়েকটি ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।

Ad
Ad

রাজধানী তেহরান-এর আজাদি ক্রীড়া কমপ্লেক্সে বিমান হামলা চালানো হয়। এতে স্টেডিয়ামটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Ad

এ ছাড়া বি-৫২ বোমারু বিমান দিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর একাধিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং সামরিক ঘাঁটিতে বোমা হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তু করা হয় বিভিন্ন হ্যাঙ্গার ও সামরিক আকাশযান।

তেহরান ছাড়াও সানান্দাজসহ ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ২৩০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় রাজধানী তেহরান ছেড়ে ইতোমধ্যে লক্ষাধিক বাসিন্দা অন্যত্র সরে গেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত
৬ মার্চ ২০২৬ সকাল ০৯:০৭:৩৩

৫ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
৫ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
৬ মার্চ ২০২৬ সকাল ০৮:৫৫:০৩


Follow Us