আন্তর্জাতিক ডেস্ক: আগামী সপ্তাহে বার্ষিক সামরিক মহড়া শুরু করবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এর ঠিক আগেভাগে জাপান সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এটি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পিয়ংইয়ংয়ের দ্বিতীয় এমন পরীক্ষা।
পরে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ সাংবাদিকদের পাঠানো এক বার্তায় বলেছেন, আমাদের সামরিক বাহিনী মঙ্গলবার সকাল ৬টার দিকে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৭০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে। তারা জানায়, নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং উৎক্ষেপণ সম্পর্কে ওয়াশিংটন ও টোকিওর সঙ্গে ঘনিষ্ঠভাবে তথ্য বিনিময় করা হচ্ছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ‘ইতোমধ্যেই পতিত হয়েছে’, তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
কিউংনাম বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ লিম উল-চুল বলেন, উত্তর কোরিয়া কখনই দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া কোনো প্রতিক্রিয়া ছাড়াই হতে দেয়নি।
তিনি বলেন, এটি এমন একটি বার্তা যে পিয়ংইয়ং আসন্ন মহড়াগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং তারা যদি প্রয়োজন মনে করে, তাহলে উসকানিমূলক কোনো পদক্ষেপ নিতে পারে।
সূত্র: সাউথ চায়না মনিং পোস্ট
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available