• ঢাকা
  • |
  • সোমবার ৯ই ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:২৯:৩২ (24-Aug-2026)
  • - ৩৩° সে:

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

২৪ আগস্ট ২০২৬ দুপুর ১২:০৪:৩৭

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
“ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না হলে ভারতে আবারও দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরবর্তী কর্মসূচি নির্ধারণে আজ ২৪ আগস্ট সোমবার দলটির জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিজেপির অভিযোগ, আগের আন্দোলন স্থগিত করার সময় সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর গুরুত্বপূর্ণ অংশ এখনো বাস্তবায়ন হয়নি। বিশেষ করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার বিষয়ে অগ্রগতি হয়নি বলে দাবি করেছে সংগঠনটি।

২৩ আগস্ট রোববার এক বিবৃতিতে সিজেপি জানায়, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতেই জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে পরবর্তী কর্মসূচি নিয়েও সিদ্ধান্ত হবে। এর মধ্যে দেশজুড়ে আবার শান্তিপূর্ণ আন্দোলন শুরুর বিষয়টিও রয়েছে।

এর আগে ২৫ জুলাই সরকারের আশ্বাসের পর দিল্লির জন্তর মন্তরে চলা দীর্ঘ আন্দোলন স্থগিত করেছিল সিজেপি। সংগঠনটির আন্দোলনের অন্যতম দাবি ছিল শিক্ষাব্যবস্থার সংস্কার, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং নিট পরীক্ষার অনিয়ম নিয়ে জবাবদিহি নিশ্চিত করা। আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।

সিজেপির নেতারা বলছেন, আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত ছিল সরকারের দেওয়া আশ্বাসের প্রতি তাদের আস্থার প্রকাশ। কিন্তু প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে অগ্রগতি না হলে তারা আবারও কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

সংগঠনটি শিক্ষার্থী, তরুণ ও সমর্থকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। তবে পরবর্তী আন্দোলনের ধরন, সময় ও স্থান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকের পর জানানো হবে।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০, আহত ২২
আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০, আহত ২২
২৪ আগস্ট ২০২৬ সকাল ১১:২৪:৩১