• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৪৯:৫১ (01-Oct-2026)
  • - ৩৩° সে:

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারলে কঠোর পদক্ষেপ: ট্রাম্প

১ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩০:০০

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারলে কঠোর পদক্ষেপ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে দ্রুত সমঝোতায় পৌঁছাতে না পারলে দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

৩০ সেপ্টেম্বর বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ইরানের নেতাদের যদি যুক্তরাষ্ট্র ‘অযৌক্তিক’ মনে করে, তাহলে তাদের সঙ্গে কীভাবে চুক্তিতে পৌঁছানো সম্ভব? ‘হয়ত তাদের উড়িয়ে দিতে হবে।’

ট্রাম্প আরও বলেন, এখন যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে— ইরানের সঙ্গে একটি চুক্তি করা হবে, নাকি অন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে। তার ভাষায়, ‘সময় এসে গেছে’ এবং বিষয়টির নিষ্পত্তি খুব শিগগিরই হতে পারে।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এ বক্তব্য সামনে এলো। তবে সম্ভাব্য কোনো চুক্তির শর্ত কিংবা সামরিক পদক্ষেপের বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে তিনি কিছু জানাননি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
১ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩১:০০