আন্তর্জাতিক ডেস্ক: ইরানে টানা দশম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ২১ জুলাই মঙ্গলবার প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সিরিক, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, শাবাহার এবং কোনারাক অঞ্চলের কাছে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এদিকে উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, সম্প্রতি তারা বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সম্পদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তারা আরও দাবি জানায়, হরমুজ প্রণালিতে থাকা দুটি তেলবাহী ট্যাংকারে বড় ধরনের আগুন লেগেছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে অনেক গুণ বেশি মূল্য দিতে হবে। গত এক সপ্তাহে অন্তত তিনজন মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
এদিকে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে। তাদের এই পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় আরও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available