আন্তর্জাতিক ডেস্ক: বুরুন্ডির একটি সামরিক ঘাঁটির গোলাবারুদের ডিপোতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত এবং তিন সেনাসহ ৫৭ জন আহত হয়েছেন।
১ এপ্রিল বুধবার দেশটির অর্থনৈতিক রাজধানী বুজুম্বুরায় এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।


বিস্ফোরণটি ঘটেছে মুসাগা এলাকায় অবস্থিত বুরুন্ডির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান গোলাবারুদের ডেপোতে। মৃতদের মধ্যে সবাই বেসামরিক নাগরিক।

কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দুর্ঘটনার সূত্রপাত হয়। বিস্ফোরণে বহু বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সামরিক সরঞ্জাম পুড়ে গেছে। পানি সংকটের কারণে ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available