• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৮:২৬ (11-Aug-2026)
  • - ৩৩° সে:

রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

২ এপ্রিল ২০২৬ দুপুর ১২:১৬:০৬

রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারকে সহযোগিতা করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

২ এপ্রিল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের সঙ্গে ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ঢাকাসহ সারা দেশের দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হবে।

তবে হোটেল, ফার্মেসি, জরুরি সেবার দোকান এবং কাঁচাবাজার এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
১১ আগস্ট ২০২৬ বিকাল ০৫:১৯:৪৫

কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
১১ আগস্ট ২০২৬ বিকাল ০৪:১৫:৩০