• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৪৬:৪৫ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে বিপুল পলিথিনসহ দুই মিনিট্রাক জব্দ

২ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০১:৫০

রাজাপুরে বিপুল পলিথিনসহ দুই মিনিট্রাক জব্দ

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ পলিথিনসহ দুইটি মিনিট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

১ এপ্রিল বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মেডিকেল মোড়ে অবস্থিত রিসাইক্লিন মায়ের দোয়া প্লাস্টিক কারখানার সামনে থেকে স্থানীয়দের সহায়তায় পলিথিন বোঝাই দুটি মিনিট্রাক জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, রিসাইক্লিন মায়ের দোয়া প্লাস্টিক কারখানার আড়ালে ওসমান নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ পলিথিন ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

আরও পড়ুন

শরীয়তপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা জানান, এর আগেও কারখানার মালিককে অবৈধ পলিথিন সংরক্ষণের দায়ে জরিমানা করা হয়েছিল। জব্দ পলিথিন ও মিনিট্রাক পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৮:৩০