• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৫৮:৪৮ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

ইরানে পূর্ণমাত্রার হামলা না চালানোর কারণ জানালেন ট্রাম্প

১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২৮:০২

ইরানে পূর্ণমাত্রার হামলা না চালানোর কারণ জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের কারণে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘পূর্ণমাত্রায়’ হামলা চালাচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ট্রাম্পের সাক্ষাৎকারের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

ইরানের বিরুদ্ধে কেন পূর্ণশক্তিতে সামরিক অভিযান চালানো হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনই সম্ভবত এর একটি কারণ। তবে তিনি আবারও দাবি করেন, ৩ নভেম্বরের নির্বাচনের পরপরই, এমনকি তার আগেও ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে যেতে পারে।

ইরান এখনো কীভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারছে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের সামরিক সক্ষমতার বড় একটি অংশ ধ্বংস করা হয়েছে। তবে দেশটির কাছে এখনো কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা নিয়ে কোনো অনুশোচনা নেই বলেও জানান ট্রাম্প। ভবিষ্যতে একই পরিস্থিতির মুখোমুখি হলে তিনি একই ধরনের পদক্ষেপ নেবেন বলেও মন্তব্য করেন।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে। তার ভাষ্য, তেহরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তা ইসরায়েল, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের বিরুদ্ধে ব্যবহার করার ঝুঁকি তৈরি করত। এমন পরিস্থিতিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রকে আরও সতর্কতার সঙ্গে আলোচনা করতে হতো বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম
যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম
১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৭:৪১

টিভিতে আজকের খেলা (১১ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১১ সেপ্টেম্বর)
১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪২:৫৫

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪০:০১

জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল
জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল
১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৯:৪৮




লোহিত সাগরে কৌশলগত যাকার দ্বীপ দখলে নিল হুথিরা
লোহিত সাগরে কৌশলগত যাকার দ্বীপ দখলে নিল হুথিরা
১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৩৫:৩১