• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫২:৪৫ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

যেকোনো সময় ক্ষেপণাস্ত্র ছোড়া নিয়ে ইরানের ঘোষণা

১২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:৪৪

যেকোনো সময় ক্ষেপণাস্ত্র ছোড়া নিয়ে ইরানের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: যেকোনো পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য ইরানের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের এক উপদেষ্টা।

একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির ওপর নির্ভরশীল বলেও জানিয়েছেন তিনি। ইরানের মেহর বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা বেলাইলি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশবাসী নিশ্চিন্ত থাকতে পারেন যে, আমাদের আঙুল ট্রিগারের ওপরই রয়েছে এবং আমরা পুরোপুরি প্রস্তুত।’ ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরাকের সঙ্গে আট বছরব্যাপী যুদ্ধের সময়ের তুলনায় ইরানের বর্তমান সামরিক সক্ষমতা অনেক বেড়েছে বলে দাবি করেন বেলাইলি।

আরও পড়ুন

গাজায় হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬, আহত ২০

ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ইরানের ক্ষেপণাস্ত্র অভিযান ‘ট্রু প্রমিজ’ বা ‘সত্য প্রতিশ্রুতি’র প্রসঙ্গ টেনে তিনি বলেন, আট বছরব্যাপী ইরান-ইরাক যুদ্ধের সময় দেশটি মোট ৮৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। অথচ ‘ট্রু প্রমিজ’ অভিযানের সময় প্রতিদিন ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা দেখিয়েছে ইরান।

বেলাইলি বলেন, ‘আট বছরব্যাপী পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময় আমরা মোট ৮৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিলাম। অথচ ট্রু প্রমিজ অভিযানের সময় আমরা প্রতিদিন ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছি।’ ইরান-ইরাক যুদ্ধের সময় দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতায় বড় ধরনের সীমাবদ্ধতা ছিল বলেও উল্লেখ করেন এই সামরিক কর্মকর্তা।

তাঁর ভাষ্য অনুযায়ী, সে সময় প্রতিটি ক্ষেপণাস্ত্র লঞ্চারের জন্য মাত্র একটি করে ক্ষেপণাস্ত্র বরাদ্দ থাকত। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সীমাবদ্ধতা আর নেই বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

‘আমাদের সমস্ত সরঞ্জাম ও সক্ষমতা এখন পুরোপুরি প্রস্তুত।’ ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর বিষয়ে দেশটির কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য নিয়েও কথা বলেন বেলাইলি।

তিনি জানান, এ ধরনের মন্তব্য যথেষ্ট ভিত্তির ওপর দাঁড়িয়েই করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ না করে উপযুক্ত সময়ে পুরো বিশ্ব ইরানের সক্ষমতা দেখতে পাবে বলে মন্তব্য করেন তিনি। ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধির বিষয়ে কর্মকর্তাদের বক্তব্য ‘সুদৃঢ় ভিত্তির ওপর’ দাঁড়িয়ে দেওয়া হয়েছে এবং উপযুক্ত সময়ে ‘পুরো বিশ্ব তা দেখতে পাবে’।

আইআরজিসির নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র শহর উন্মোচনের কয়েক দিনের মধ্যেই সামরিক উপদেষ্টা বেলাইলির এসব মন্তব্য সামনে এল।

আরও পড়ুন

বিশ্ববাজারে ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

একের পর এক সামরিক সক্ষমতা প্রদর্শন এবং ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ইঙ্গিতের মধ্য দিয়ে নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি ও সামরিক শক্তি নিয়ে কঠোর অবস্থানের বার্তা দিচ্ছে তেহরান। 
আল জাজিরাে 
এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৬:২৮


ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ
ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩১:৪৩