আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের বক্তব্যের কয়েক মিনিটের মধ্যেই কক্ষ থেকে বেরিয়ে যান একমাত্র মার্কিন প্রতিনিধি।
বক্তব্যের শুরুতেই আগের দিন জাতিসংঘে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাব দেন পেজেশকিয়ান। তিনি বলেন, ট্রাম্প ইরানকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছেন। অথচ তার ভাষায়, ইরানই সন্ত্রাসবাদের শিকার হয়েছে।
পেজেশকিয়ান ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির নিহত হওয়ার ঘটনা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর প্রথম দিন একটি স্কুলে হামলায় ১৫৬ জন নিহত হওয়ার ঘটনা এবং একই দিনে একটি ক্রীড়া হলে চালানো আরেকটি হামলার কথা তুলে ধরেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র একাধিক ওয়ারহেড বহনে সক্ষম অস্ত্র ব্যবহার করে ওই ক্রীড়া হলে হামলা চালিয়েছিল। এতে বিজ্ঞানী, নারী, পুরুষ ও শিশুরা নিহত হন। নিহত শিশুদের কোনো অপরাধ বা দোষ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
পেজেশকিয়ান এসব কথা বলার সময় কক্ষে থাকা একমাত্র মার্কিন প্রতিনিধি নিজের আসন থেকে উঠে বাইরে চলে যান।
সূত্র: সিএনএন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available