• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৫৯:৪১ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৩, আহত ২

১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫৮:২৩

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৩, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় সৌদি আরবের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৩ জন। আহত ২ জন।

১৩ অক্টোবর মঙ্গলবার আরামকোর একটি প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা।

বিস্ফোরণের পর আগুন ধরে যায় ভবনে। এ ঘটনায় হতাহতের খবর মেলেনি। এর কয়েক ঘণ্টা আগে, সানার আস-সাবাহ এলাকার একটি তেল শোধনাগারে, হামলা চালায় সৌদি সমর্থিত ইয়েমেনি সরকার।

গোলার আঘাতে শাদা জেলায় প্রাণ গেছে একজনের। এছাড়াও আহত হয়েছেন অন্তত ২ জন। আরেকটি এলাকায়, মাইন বিস্ফোরণে প্রাণ গেছে ২ বেসামরিকের।

এছাড়াও, লোহিত সাগরের 'রাস ঈসা' বন্দরে থাকা একটি ট্যাংকার ও হুতি নিয়ন্ত্রিত হোদেইদা প্রদেশের একটি জ্বালানি কেন্দ্রেও ২টি বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৩, আহত ২
ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৩, আহত ২
১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫৮:২৩



আজও নতুন দামেই বিক্রি হবে স্বর্ণ
আজও নতুন দামেই বিক্রি হবে স্বর্ণ
১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৮:৩৩

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪২:৫৪