• ঢাকা
  • |
  • শনিবার ৬ই আষাঢ় ১৪৩৩ রাত ০৯:৩৪:৪৯ (20-Jun-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে নিহত ৭

২০ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:২১:০৯

পাকিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পশ্চিম পাকিস্তানে রাস্তার পাশে পেতে রাখা দুটি বোমার পৃথক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন।

২০ জুন শনিবার আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। খবর এএফপির।

বান্নু জেলার পুলিশ কর্মকর্তা ইয়াসির আফ্রিদি জানান, প্রথমে একটি যাত্রীবাহী ব্যক্তিগত পিক-আপ ট্রাককে লক্ষ্য করে রিমোট-নিয়ন্ত্রিত আইইডি (ঘরে তৈরি বোমা) দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। এরপর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দ্বিতীয় আইইডিটির বিস্ফোরণ ঘটে। এই জোড়া হামলায় সাতজন নিহত ও তিনজন আহত হন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সরকার দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনবে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে ওই এলাকায় পাকিস্তানি তালেবান (টিটিপি) ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে।

সীমান্তে সশস্ত্র হামলা বৃদ্ধির জন্য পাকিস্তান সরাসরি আফগানিস্তানকে দায়ী করে আসছে। তবে কাবুলের তালেবান সরকার বারবার এই অভিযোগ অস্বীকার করেছে। সাম্প্রতিক মাসগুলোতে এই দুই দেশের শীতল সম্পর্ক সামরিক সংঘর্ষে রূপ নিয়েছে, যার মধ্যে আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলাও অন্তর্ভুক্ত।

পাকিস্তান সরকারের দাবি, এই জুনের শুরুতে সীমান্তের কাছে পাকিস্তানি বিমান হামলায় অন্তত ২৬ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। যদিও আফগান সরকারের দাবি, নিহতরা বেসামরিক নাগরিক ছিলেন। গত অক্টোবর থেকে সহিংসতা বৃদ্ধির পর সীমান্তটি মূলত বন্ধ রয়েছে, যার ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
২০ জুন ২০২৬ রাত ০৯:১১:৪৮



পাকিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে নিহত ৭
পাকিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে নিহত ৭
২০ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:২১:০৯







Follow Us